নেত্রকোনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পুকুর ও কংস নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে বারহাট্টা এবং রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় মোহনগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

বারহাট্টায় মারা যাওয়া শিশুটির নাম হেরা আক্তার (২)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মো. শরীফ ভূঁইয়ার মেয়ে। সোমবার সকালে বাড়ির সামনে কংস নদের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হেরা বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের কংস নদে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে নদ থেকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অন্যদিকে, মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে সালামুন নামের ১৫ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সালামুন ওই গ্রামের রাসেল আহমেদের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় পরিবারের সদস্যরা নানা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সালামুন বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    দেশের বাজারে দাম কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি হলো আবার। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে এই…

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নারী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ। শনিবার নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়