নেপালে টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা

আগামী বছরের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বিসিবি কার্যালয় পরিদর্শন করেন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রস্তাবিত সফর এবং দুই দেশের মধ্যে ক্রিকেটের বৃহত্তর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বৈঠকের পরই ভান্ডারি তামিমের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই সিরিজটি আয়োজনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল।

বিসিবি জানিয়েছে, নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সিরিজটি উৎসর্গ করা হবে। ম্যাচগুলো ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। বিসিবি এক বিবৃতিতে বলেছে, এই তিনটি ম্যাচ বাংলাদেশ ও নেপালকে ক্রিকেটের মাধ্যমে একত্রিত হওয়ার এবং গভীর সংকটের মুহূর্তে বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেবে।

বিবৃতিতে বিসিবি নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আশ্বস্ত করেছে, নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে তারা অব্যাহত সহযোগিতা ও সমর্থন প্রদান করবে। সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই-পারফরম্যান্স কর্মসূচি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ। যা উভয় দেশের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের উপকারে আসবে।

  • Related Posts

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

    মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়া…

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    মমতার দলের নাম ও প্রতীক ফ্রিজ করল ভারতের ইসি

    মমতার দলের নাম ও প্রতীক ফ্রিজ করল ভারতের ইসি

    আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    রিজিক বৃদ্ধির দোয়া

    রিজিক বৃদ্ধির দোয়া

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা