পঞ্চগড়ের আকাশে আবার ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা

শরতের বিদায় আর হেমন্তের আগমনের এই সন্ধিক্ষণে মেঘমুক্ত নীল আকাশে দেখা মিলতে শুরু করেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আকাশে আজ সকালে আবার দেখা মিলেছে বরফাচ্ছাদিত এই শৃঙ্গের। ভোরের উদীয়মান সূর্যের আলোয় রূপালি থেকে সোনালি আভায় উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘার সেই অনিন্দ্য সুন্দর রূপ উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ছয়টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হতে শুরু করে। তবে সবচেয়ে স্পষ্ট ও মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে তেঁতুলিয়া ডাকবাংলোর মহানন্দা নদীর তীর এবং জেলা শহরের করতোয়া সেতু এলাকা থেকে। বছরের এই সময়টিতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে তেঁতুলিয়ায় ছুটে আসেন হাজারো পর্যটক।

প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ মেঘমুক্ত ও ধূলিমুক্ত থাকলে পঞ্চগড় থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোরের আলো ফোটার পরপরই বরফে ঢাকা শৃঙ্গটির অপরূপ দৃশ্য ক্যামেরা ও মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন পর্যটক ও উৎসুক দর্শনার্থীরা।

পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পঞ্চগড়ে সম্প্রতি যোগদান করার পর থেকে প্রতিদিনই করতোয়া সেতু দিয়ে হাঁটার সময় কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করতাম। আজ প্রথবারের মতো খালি চোখে তা দেখতে পেলাম। এ এক দারুণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

একই স্থানে উপস্থিত তরুণ মো. হাদী বলেন, সরাসরি না দেখলে এর বাস্তব রূপ ও সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয়। না দেখলে সত্যি জীবনের অনেক বড় একটি অভিজ্ঞতা মিস হয়ে যেত।

উত্তরাঞ্চলের আকাশ আরও কয়েক দিন পরিষ্কার থাকলে চলতি পুরো অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাবে বলে আশা করছেন স্থানীয় অধিবাসী ও পর্যটনসংশ্লিষ্টরা।

  • Related Posts

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হস্তান্তরের দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর চালিয়েছেন। পূর্বঘোষিত…

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িক বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এনআইডি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন