পূজার ছুটিতে সিলেটে লাখ লাখ পর্যটকের প্রত্যাশা

প্রতি বছর দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের ঢল নামে সিলেটে। এবার টানা ৫ দিনের ছুটি। তাই এ বছর পূজার ছুটিতে লাখো পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা।

ইতোমধ্যে মানসম্পন্ন বেশিরভাগ হোটেলের ৮০-৯০ শতাংশ রুম বুকড হয়ে গেছে। অতিথি বরণে সাজসজ্জা ও সংস্কারের মাধ্যমে নিজেদের হোটেল-মোটেলগুলো আকর্ষণীয় করে তুলেছেন ব্যবসায়ীরা।

পাহাড়, নদী, ঝর্ণা, বিস্তৃর্ণ চা বাগানসহ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে প্রতি বছর ঈদ ও পূজার ছুটিতে অসংখ্য পর্যটক ছুটে আসেন সিলেটে।

সিলেটের পর্যটন ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, এবার পূজার ছুটিতে পর্যটকদের ঢল নামার সম্ভাবনা দেখছেন তারা। পূজার ছুটি ৫ দিন হলেও অন্তত ১০ দিন সিলেটে পর্যটক সমাগম হবে বলে তারা আশাবাদী। অনুকুল আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় অন্য যে কোন বারের চেয়ে এবার পূজার ছুটিতে বেশি পর্যটক আসবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, সিলেটের মানসম্পন্ন বেশিরভাগ হোটেল-মোটেল অনলাইনে বুকড দিয়ে পর্যটকরা আসেন। ইতোমধ্যে এসব হোটেল-মোটেলে ৮০-৯০ ভাগ রুম বুকড হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ রুম বুকড হওয়ার ব্যাপারে আশাবাদী তারা। মৌলভীবাজার ও হবিগঞ্জের মানসম্পন্ন হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোর অবস্থাও একই বলে জানা গেছে।

সিলেট হোটেল মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নূরী জুয়েল জানান, বেশিরভাগ হোটেলের রুম বুকিং শেষ হওয়ার পথে। এবার পূজার ছুটিতে আশা করা যাচ্ছে ‘ফুল বুকড’ ব্যবসা হবে। আবহাওয়া ভালো, দেশের অবস্থাও শান্ত- তাই পর্যটকরা পরিবার নিয়ে ছুটি কাটাতে সিলেটে আসবেন।

গত ২-৩ মাস ধরে এমনিতেই সিলেটে পর্যটকদের আগমণ অন্যসময়ের চেয়ে বেশি- মন্তব্য করেন সুমাত নূরী জুয়েল।

  • Related Posts

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

    চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর চরজব্বর ও চট্টগ্রামের মীরসরাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে…

    তহবিল সংকট, গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির খাদ্য সহায়তা বন্ধ

    তহবিল সংকটে পড়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের খাদ্য সহায়তা কার্যক্রমে বড় ধরনের ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, তীব্র অর্থসংকটের কারণে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

    তহবিল সংকট, গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির খাদ্য সহায়তা বন্ধ

    তহবিল সংকট, গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির খাদ্য সহায়তা বন্ধ

    রিজিক আটকে গেছে, টেনশন পিছু ছাড়ছে না? কী করবেন

    রিজিক আটকে গেছে, টেনশন পিছু ছাড়ছে না? কী করবেন

    আফগানিস্তান ৩০৫ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশকে

    আফগানিস্তান ৩০৫ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশকে

    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পূজার ছুটিতে সিলেটে লাখ লাখ পর্যটকের প্রত্যাশা

    পূজার ছুটিতে সিলেটে লাখ লাখ পর্যটকের  প্রত্যাশা