বাতিল হলো ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়- ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে এডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) মোতাবেক সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদরাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্ব পালন করবেন।
মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণ করতে বলা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়- গত ১৫ অক্টোবর তারিখে অনুষ্ঠিত ৪৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাজিল ও কামিল মাদরাসাসমূহের গভর্নিং বডি/এডহক কমিটি বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

  • Related Posts

    যে তিন কাজ মানুষকে জাহান্নামে ঠেলে দেবে

    দুনিয়ার কর্মের ওপর ভিত্তি করে পরকালের অনন্ত জীবনে মানুষের চূড়ান্ত গন্তব্য নির্ধারিত হবে। সেখানে কেবল দুটি পথ খোলা থাকবে— একটিতে অনন্ত সুখ ও শান্তির জান্নাত, আর অন্যটিতে কঠোর শাস্তির স্থান…

    দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

    গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনিকে আরও ব্যক্তিকেন্দ্রিক করে তুলতে পারসোনাল ইন্টেলিজেন্স নামে একটি সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর অনুমতি নিয়ে গুগলের বিভিন্ন সেবায় সংরক্ষিত তথ্য কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর দিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যে তিন কাজ মানুষকে জাহান্নামে ঠেলে দেবে

    যে তিন কাজ মানুষকে জাহান্নামে ঠেলে দেবে

    বাতিল হলো ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি

    বাতিল হলো ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি

    দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

    দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

    তহবিল সংকট, গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির খাদ্য সহায়তা বন্ধ

    তহবিল সংকট, গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির খাদ্য সহায়তা বন্ধ

    রিজিক আটকে গেছে, টেনশন পিছু ছাড়ছে না? কী করবেন

    রিজিক আটকে গেছে, টেনশন পিছু ছাড়ছে না? কী করবেন