বিটরুটের শরবতের পুষ্টিগুণ জেনে নিন

শীত কিংবা গরম-যেকোনো মৌসুমেই বিটরুটের শরবত শরীরকে দেয় বিশেষ পুষ্টি আর সতেজ অনুভূতি। উজ্জ্বল লাল রঙের এই সবজিটি ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। যার শরীরের ভেতর থেকে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক বিটরুটের শরবতের যত পুষ্টিগুণ-

আয়রনে সমৃদ্ধ

বিটরুট দেহে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়া প্রতিরোধে আয়রনযুক্ত এই শরবত বেশ কার্যকর।

উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট

বিটরুটের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে, ত্বক রাখে উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীকে শিথিল করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি উপকারী পানীয়।

লিভার ডিটক্সে কার্যকর

বিটরুট লিভার পরিষ্কার করতে সহায়তা করে এবং শরীরের বিষাক্ত উপাদান বাইরে বের করতে ভূমিকা রাখে।

হজমশক্তি বাড়ায়

বিটরুটের ফাইবার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তাই নিয়মিত বিটরুট খেলে হজমশক্তি বাড়ে।

শক্তি বাড়ায়

প্রাকৃতিক চিনি ও পুষ্টিগুণের কারণে বিটরুট শরবত শরীরে তাত্ক্ষণিক শক্তি জোগায়। যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য এটি বেশ উপকারী।

ত্বক ও চুলের জন্য ভালো

বিটরুট ভিটামিন সি, আয়রন ও ফোলেট সমৃদ্ধ হওয়ায় বিটরুট ত্বক উজ্জ্বল করে, চুল পড়া কমায় এবং চুলের গোড়া মজবুত করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ইমিউনিটি উন্নত করে, সর্দি-কাশিসহ নানা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

  • Related Posts

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হস্তান্তরের দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর চালিয়েছেন। পূর্বঘোষিত…

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িক বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এনআইডি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন