বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়। র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’

নাগোয়ায় টানা বৃষ্টির কারণে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়।

আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে সেমিফাইনাল নিয়েও শঙ্কা রয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় ফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে।

এর আগে নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। চীনের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‌্যাংকিংয়ের সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠেছিল জ্যোতির দল।

  • Related Posts

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

    দখলকৃত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে অবশেষে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে আবুধাবি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, রোববার ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের…

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল

    নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল

    রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল

    রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে