ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে গফরগাঁও-ধলা রেলস্টেশনের আগে বড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁওয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এইচ এম বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ২৬৮/৭ কিলোমিটার রেলপথে হঠাৎ দুটি বগির হুক ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিন থেকে ১০১৪ এবং ১০২৮ নম্বর বগি পেছন থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। বিষয়টি চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে রেলপথে ট্রেন চলাচল বেলা সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ থাকে। ফলে ওই পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও কিছু সময়ের জন্য বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বলেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও-ধলা রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বগির হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

  • Related Posts

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে একসঙ্গে বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে মার্কো জানসেন। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করে টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষে উঠে গেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। আইসিসির…

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    প্রকৃতির এক ভয়ংকর রূপ হলো ট্রপিক্যাল সাইক্লোন, যা সমুদ্রের বুকে জন্ম নিয়ে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই ধরনের শক্তিশালী ঝড়গুলোর নির্দিষ্ট কোনো সংখ্যা বা কোড নম্বর দিয়ে সাধারণ মানুষের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম