মহাকাশ থেকে ছায়াপথ ও পৃথিবীর ভিডিও শেয়ার করলেন নভোচারী

মহাকাশের সৌন্দর্য সবসময়ই মানুষকে মুগ্ধ করে। মহাকাশ থেকে পৃথিবী, চাঁদ কিংবা দূরের তারার দৃশ্য দেখতে কার না ভালো লাগে! এবার এমনই এক নজরকাড়া দৃশ্য শেয়ার করেছেন নভোচারী জেসিকা মেয়ার। তার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে আছে আমাদের এই পৃথিবী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেসিকা প্রায়ই মহাকাশের সুন্দর সব মুহূর্ত শেয়ার করেন। সম্প্রতি তিনি ছায়াপথ বা মিল্কিওয়ের পটভূমিতে চাঁদের আলোয় উদ্ভাসিত পৃথিবীর একটি দারুণ দৃশ্য প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, চাঁদের আলো এতই উজ্জ্বল যে, মহাকাশ থেকে পৃথিবীর রাতের অংশকেও একদম দিনের মতো মনে হচ্ছে। এমনকি নীল মহাসাগর ও মহাদেশগুলোর সীমানাও স্পষ্ট বোঝা যাচ্ছে।

আগের একটি ছায়াপথের দৃশ্যের সঙ্গে এই নতুন ভিডিওর তুলনা করে জেসিকা চাঁদের আলোর শক্তির কথা তুলে ধরেন। তিনি জানান, চাঁদের এই অপরূপ আলো নাসার ‘আর্টেমিস’ প্রোগ্রামের মাধ্যমে আবারও সেখানে ফিরে যাওয়ার জন্য তাদের নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে।

জেসিকার শেয়ার করা এই চমৎকার দৃশ্য দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ। একজন ব্যবহারকারী মন্তব্যের ঘরে মজার ছলে লিখেছেন, পৃথিবী যেন আনমনে চাঁদের আলোয় গোসল করছে! অন্য একজন এই দৃশ্যটিকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দিয়েছেন। আরেকজনের কথায়, এটি সত্যিই এক অসাধারণ দৃশ্য।

  • Related Posts

    নেক আমলের গুরুত্ব

    বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো নেক আমল কবুল হবে না। আমরা যেকোনো ইবাদত করি, ভালো কাজ করি, তা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। মানুষকে…

    পূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

    দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নেক আমলের গুরুত্ব

    নেক আমলের গুরুত্ব

    পূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

    পূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা  রাখতে চান ব্যবসায়ীরা

    যেসব ছোট লক্ষণ হতে পারে স্ট্রোকের বড় সতর্কবার্তা

    যেসব ছোট লক্ষণ হতে পারে স্ট্রোকের বড় সতর্কবার্তা

    ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

    ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

    ভরা মৌসুমে পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না, জেলেদের মাথায় হাত

    ভরা মৌসুমে পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না, জেলেদের মাথায় হাত

    এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল যত

    এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল যত