মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়া এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব খান (২৫), বাগেরহাটের মোল্লারহাট থানার শাসন এলাকার হোসাইন চৌধুরীর ছেলে মহিউদ্দিন চৌধুরী ওরফে হিজবুল্লাহ (২৬) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে কামরুল হাসান (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • Related Posts

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২…

    মমতার দলের নাম ও প্রতীক ফ্রিজ করল ভারতের ইসি

    তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নির্বাচনি প্রতীক জোড়াফুল নিয়ে আপাতত কোনো পক্ষকেই স্বীকৃতি দিল না ভারতের নির্বাচন কমিশন। ফলে আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপ-নির্বাচনে মমতা ব্যানার্জির শিবির এবং…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    মমতার দলের নাম ও প্রতীক ফ্রিজ করল ভারতের ইসি

    মমতার দলের নাম ও প্রতীক ফ্রিজ করল ভারতের ইসি

    আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    রিজিক বৃদ্ধির দোয়া

    রিজিক বৃদ্ধির দোয়া

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা