ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন মোড়, যে কারণ জানালেন বিশেষজ্ঞ

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় নতুন মোড় এসেছে। আদালতের নিযুক্ত এক ফরেনসিক বিশেষজ্ঞ বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে—এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ময়নাতদন্তের সময় করোনাভাইরাস পরীক্ষা না করাকে বড় ধরনের পদ্ধতিগত ভুল বলেও মন্তব্য করেছেন তিনি।

ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার টিগ্রেতে নিজ বাড়িতে ঘুমের মধ্যে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা সারাতে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

সান ইসিদ্রোর আদালতে চলমান মামলায় ইতোমধ্যে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার শেষ পর্যায়ে আদালতের শেষ সাক্ষী হিসেবে বক্তব্য দেন ফরেনসিক চিকিৎসক পাবলো ফেরারি। তার বক্তব্যে নতুন এই তত্ত্ব সামনে আসে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাতদন্তের সময় করোনাভাইরাস পরীক্ষা না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ফেরারি। আদালতে তিনি বলেন, আমরা এটা উড়িয়ে দিতে পারি না যে তিনি করোনায় মারা গেছেন।
করোনাভাইরাস কীভাবে অল্প সময়ের মধ্যে একজন রোগীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটাতে পারে, সে ব্যাখ্যাও দেন এই ফরেনসিক বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসক। তার ভাষ্য, ভাইরাসটি শ্বাসনালির মাধ্যমে শরীরে প্রবেশ করে কয়েক ঘণ্টার মধ্যেই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটাতে এবং মৃত্যু ঘটাতে পারে।

এর আগে আদালতে দেওয়া অন্য বিশেষজ্ঞদের বক্তব্যে বলা হয়েছিল, মৃত্যুর আগে প্রায় ১২ ঘণ্টা ধরে যন্ত্রণায় ছিলেন ম্যারাডোনা। তবে সেই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ফেরারি। তিনি বলেন, ম্যারাডোনার মৃত্যুর আগে যন্ত্রণার সময়কাল কয়েক মিনিটের বেশি হওয়ার কথা নয়।

ফেরারির বক্তব্য ম্যারাডোনার প্রধান চিকিৎসক লিওপোলদো লুকের দেওয়া যুক্তিকেও শক্তিশালী করেছে। লুকের দাবি ছিল, ম্যারাডোনার ফুসফুসে হঠাৎ তরল জমে তীব্র শ্বাসকষ্ট তৈরি হয়েছিল। এর কয়েক মিনিটের মধ্যেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
লুকের পাশাপাশি আরও ছয় চিকিৎসকের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে মৃত্যুর ঝুঁকি তৈরি করে সাধারণ হত্যাকাণ্ড’-এর অভিযোগ রয়েছে। তারা হলেন মনোরোগ বিশেষজ্ঞ আগুস্তিনা কোসাচভ, ন্যান্সি ফরলিনি, কার্লোস দিয়াজ, মারিয়ানো পেরোনি, রিকার্দো আলমিরন ও পেদ্রো দি স্পাগনা।

আগামী ২৯ সেপ্টেম্বর মামলার কার্যক্রম আবার শুরু হওয়ার কথা। সেদিন আসামিরা বিচারকদের সামনে বিস্তারিত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। এরপর ৬ অক্টোবর থেকে শুরু হবে চূড়ান্ত যুক্তিতর্ক। চলতি মাসের শেষ নাগাদ মামলার সব আনুষ্ঠানিকতা শেষ করে রায় দেওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: গোল ডট কম

  • Related Posts

    দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

    আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবে। মাধ্যমিক ও…

    মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

    কুমিল্লার মেঘনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

    দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

    মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

    মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

    আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

    আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

    বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত