যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবীর অস্তিত্ব নিশ্চিত করল বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণীতে প্রথমবারের মতো মাংসখেকো ক্ষতিকর পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’-এর উপস্থিতি নিশ্চিত করেছে দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ)। টেক্সাসের পেকোস কাউন্টির একটি খামারে এক শিকারির শিকার করা এল্ক হরিণের দেহে প্রথম এই পরজীবীর অস্তিত্ব ধরা পড়ে বলে ইউএসডিএ এক বিবৃতিতে জানিয়েছে।

এ ঘটনার প্রেক্ষাপটে টেক্সাস অ্যানিমেল হেলথ কমিশন পূর্বে ঘোষিত পরজীবী-আক্রান্ত এলাকার সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ইউএসডিএ এবং টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্ট যৌথভাবে সংশ্লিষ্ট এলাকায় বন্যপ্রাণীদের ওপর অতিরিক্ত নজরদারি জোরদার করেছে। পরিস্থিতি মোকাবিলায় টেক্সাস ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিরেক্টর অ্যালান কেইন এক বিবৃতিতে জানান, এই শিকারের মৌসুমে যখন সবাই মাঠে থাকবেন, তখন নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম পরজীবীর যেকোনো লক্ষণের বিষয়ে সব শিকারি ও জমির মালিকদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন।

কয়েক দশক আগেই যুক্তরাষ্ট্র থেকে নির্মূল হওয়া এই বিপজ্জনক পরজীবীটি সাম্প্রতিক সময়ে মধ্য আমেরিকা থেকে মেক্সিকো হয়ে পুনরায় উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এর বিস্তার রোধ করতে ওয়াশিংটন গত বছর মেক্সিকো থেকে গবাদি পশু আমদানির ওপর এক বছরেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে পরজীবীর আক্রমণ ঠেকাতে মেক্সিকো থেকে পশু আমদানি বন্ধ রাখা হলেও একটি পর্যায়ক্রমিক পুনর্বাসনের অংশ হিসেবে গত আগস্টে অ্যারিজোনার একটি বন্দরের মাধ্যমে পুনরায় বাণিজ্য শুরু হয়। দীর্ঘ সময় পশু আমদানি বন্ধ থাকার ফলে যুক্তরাষ্ট্রে গবাদি পশুর সরবরাহ কমে যায় এবং মার্কিন ভোক্তাদের জন্য গরুর মাংসের দাম রেকর্ড উঁচুতে পৌঁছায়।

এতসব প্রতিরোধমূলক পদক্ষেপের পরও চলতি বছরের জুনে মার্কিন-মেক্সিকো সীমান্তের কাছে টেক্সাসের জাভালা কাউন্টির একটি বাছুরের শরীরে এই স্ক্রুওয়ার্ম শনাক্ত করা হয়। এরপর থেকে চলতি বছরে দেশটিতে ঘোড়া ও কুকুরসহ বিভিন্ন প্রাণীর দেহে বহুসংখ্যক এই পরজীবীর সংক্রমণ শনাক্ত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

  • Related Posts

    শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

    পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না। তিতাস গ্যাস…

    বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

    বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ডিসি পার্ক-সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

    শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

    বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

    বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

    যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

    যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

    ফের আগুন কক্সবাজারের আবাসিক হোটেলে

    ফের আগুন কক্সবাজারের আবাসিক হোটেলে

    সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা টেসলার ধাক্কায় পথচারী নিহত

    সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা টেসলার ধাক্কায় পথচারী নিহত

    মিষ্টি আলুর উপকারিতা

    মিষ্টি আলুর উপকারিতা