লালনের মাজারে শপিং ব্যাগে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

কুষ্টিয়ার কুমারখালীর বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে টাইম বোমাসদৃশ একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে টাইম বোমা বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মাজারে আগত সাধুদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ঘটনাস্থল থেকে অন্য জায়গায় সরিয়েও নেওয়া হয়।
পরে ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) চার সদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটার পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করার তথ্য পাওয়া যায়নি। কুমারখালী থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • Related Posts

    দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’দাবি সৌদির

    সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত সংবাদ ও…

    আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

    বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানা তাদের আসন্ন সিনেমা ‘উড়তা তীর’ নিয়ে আলোচনায় রয়েছেন। সিনেমাটি ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দশেরা উপলক্ষে আয়ুষ্মান খুরানা ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’দাবি সৌদির

    দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’দাবি সৌদির

    আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

    আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

    অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

    অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

    আগাম ফুলকপিতে লাভের স্বপ্ন মানিকগঞ্জের কৃষকদের

    আগাম ফুলকপিতে লাভের স্বপ্ন মানিকগঞ্জের কৃষকদের

    কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: অল্পের জন্য প্রাণরক্ষা কয়েকশ’ যাত্রীর

    কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: অল্পের জন্য প্রাণরক্ষা কয়েকশ’ যাত্রীর

    ‘মাইন্ড ডায়েটে’ মস্তিষ্কের বয়স কমতে পারে আড়াই বছর

    ‘মাইন্ড ডায়েটে’ মস্তিষ্কের বয়স কমতে পারে আড়াই বছর