লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা এবং আল-মানসুরি শহরেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’-এর (এনএনএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের আল-মানসুরির শক্তিশালী বিস্ফোরণের তীব্রতা পার্শ্ববর্তী গ্রামগুলোতেও অনুভূত হয়। এর পাশাপাশি হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারি মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটিতে তীব্র আর্টিলারি বা কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়।

বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, বিন্ত জুবাইল জেলার বেইত লিফ সংলগ্ন ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এসব হামলার ফলে লেবাননের দক্ষিণ সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

বিগত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এ সময়ে লেবাননের গ্রামগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর দমনপীড়ন ও বাড়িঘর থেকে বিতাড়িত করার অভিযোগ উঠছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। এ পরিস্থিতিতে লেবাননের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও ইয়েমেনের চলমান অস্থিরতার মধ্যে লেবানন সীমান্তের এই উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে চিন্তায় ফেলেছে। মধ্যপ্রাচ্যে বহুমাত্রিক এই সংঘাত পুরো অঞ্চলে এক বিশাল অস্থিতিশীলতা ও বড় ধরনের সংকটের জন্ম দিচ্ছে।

  • Related Posts

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

    মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়া…

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    মমতার দলের নাম ও প্রতীক ফ্রিজ করল ভারতের ইসি

    মমতার দলের নাম ও প্রতীক ফ্রিজ করল ভারতের ইসি

    আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    রিজিক বৃদ্ধির দোয়া

    রিজিক বৃদ্ধির দোয়া

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা