শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

দেশ-বিদেশের অসংখ্য অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার তার নায়িকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। শাকিবের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে অভিনয়ের জন্য কিনজাকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানা গেছে।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। তবে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শাকিবের নতুন নায়িকাকে নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে ‘মহব্বত’ সিনেমাটির। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির ঘোষণা আসে। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল। সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নামও আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত কিনজা হাশমিকেই নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
কে এই কিনজা হাশমি?

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করেন এই অভিনেত্রী।
‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন কিনজা। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।

শুধু টেলিভিশন নাটকেই সীমাবদ্ধ থাকেননি কিনজা। চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই পাকিস্তানি অভিনেত্রী। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

সবকিছু ঠিক থাকলে ‘মহব্বত’-এর মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে কিনজা হাশমিকে। আনুষ্ঠানিক ঘোষণা এলে এই জুটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

  • Related Posts

    কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

    গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে…

    বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    বিভিন্ন প্রয়োজনে কেনাকাটার জন্য আমাদের মার্কেটে বা দোকানে যেতে হয়। তবে রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো মার্কেট বন্ধ থাকে। তাই এ বিষয়ে আগে থেকে জানা থাকলে সুবিধা হয়, নয়তো অনেক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

    কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

    বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

    শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

    ভালভার্দের জোরালো শটে রিয়ালের জয়

    ভালভার্দের জোরালো শটে রিয়ালের জয়

    মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জোয়ার : হাউসে ২৩৭, সিনেটে ৫৪ আসন

    মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জোয়ার : হাউসে ২৩৭, সিনেটে ৫৪ আসন

    কারিগরি বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

    কারিগরি বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ