‘সম্ভবত এটাই আমার শেষ বছর’ — রোনালদোর অবসরের ইঙ্গিত

ক্রিশ্চিয়ানো রোনালদো এবার অবসর নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, চলতি মৌসুমই হতে পারে তার শেষ মৌসুম। আগেও তিনি অবসরের বিষয়টি স্বীকার করেছিলেন। কিন্তু কখনো সঠিক সময় বলেননি।

৪১ বছর বয়সী এই তারকার আল নাসরের সঙ্গে চুক্তি আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। রোববার প্রকাশিত ভোগ ম্যাগাজিনের সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবল জীবনের শেষ বছর, আর আমি একটা দুর্দান্ত লেগ্যাসি রেখে যেতে চাই।’

গত নভেম্বরে রোনালদো বলেছিলেন, তিনি আরও এক বা দুই বছর খেলতে পারেন। তখন তিনি এটাও বলেছিলেন যে ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। গত মাসে বিশ্বকাপে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। তবে তখন রোনালদো ঠিক কবে অবসর নেবেন, তা বলেননি।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এখন বলছেন, তিনি ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর অপেক্ষায় আছেন তিনি।

ভোগকে রোনালদো আরও বলেন, ‘আমার পুরো ভবিষ্যৎ পরিকল্পনা করা আছে। এত কিছু আছে করার মতো যে একটা জিনিস আলাদা করে বলা কঠিন। কারণ ফুটবল ছেড়ে দিলে বড় একটা শূন্যতা তৈরি হতে পারে। তাই সময়টা নানাভাবে কাজে লাগাতে হবে, শুধু একভাবে নয়। আরও মজা করতে হবে, বেশি ভ্রমণ করতে হবে, প্যাডেল খেলা দেখতে ও খেলতে হবে, যা আমার খুব পছন্দের। আর যা অর্জন করেছি, যা আমরা অর্জন করেছি, তা উপভোগ করতে হবে। কারণ শেষ পর্যন্ত এটা পঁচিশ বছরের অনেক ত্যাগের ফল।’

এই সাক্ষাৎকার প্রকাশ পায় দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে রোনালদোর বিয়ের পাঁচ দিন আগে। বিয়েটি হয় পর্তুগালের কাসকাইসে। ফুটবলের অন্যতম সফল ক্যারিয়ার তাই এবার শেষের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে।

এর কিছুদিন আগেই রোনালদোর পুরনো প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও তার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মেসি এই সপ্তাহে বলেছেন, বাবা জর্জের মৃত্যুর পর তিনি ঠিক জানেন না আর কতদিন খেলবেন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো তার ক্যারিয়ার শুরু করেছিলেন স্পোর্টিং লিসবনে। এরপর তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসে। ২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি খেলছেন আল নাসরে। মাদ্রিদে কাটানো নয় বছর ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। সেখানে ৪৩৮ ম্যাচে তিনি করেছিলেন ৪৫০ গোল, যা ক্লাব রেকর্ড।

এবারের বিশ্বকাপে রোনালদো তিনটি গোল করেন। পর্তুগাল পৌঁছেছিল শেষ ষোলোতে।

  • Related Posts

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    বিশ্বকাপের পর এবার নিজের দেশে খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর) তিনটি প্রীতি ম্যাচ খেলবে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না…

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    ৭৮তম এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে অ্যাপল টিভির নতুন ধারাবাহিক (ড্রামা সিরিজ) ‘উইডোজ বে’। এবারের আসরে মোট ১৯টি মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার জিতে সবচেয়ে সফল ধারাবাহিকের জায়গা দখল করেছে এটি। হাস্যরসাত্মক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার