সালমান মুক্তাদিরের শ্বশুরের চার মদের গুদাম সিলগালা

অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর এক যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ডিপ্লোমেটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট ৪টি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও ২টি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে।

বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

  • Related Posts

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে…

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) তারা মহাকাশ স্টেশনে ডকিং করে। সেখানে তারা প্রায় ছয় মাস অবস্থান করবেন। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু-১৩…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

    বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

    ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

    ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

    বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

    ভারতে সমুদ্রে ডুবে ৮ কিশোরের মৃত্যু

    ভারতে সমুদ্রে ডুবে ৮ কিশোরের  মৃত্যু