সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। সোমবার সন্ধ্যায় শহরটির উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলা চালানো হয়।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘গত রাতের হামলায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি।’

শহরের এক বাসিন্দা জানান, স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে বাজারটিতে হামলার ঘটনা ঘটে। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিদেরও যাতায়াত ছিল। বিশেষ করে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা সেখানে আসতেন।
নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে পরিচিত। বাহিনীটি সেখানে নিজস্ব প্রশাসন প্রতিষ্ঠা করেছে, যা খার্তুমভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও দেশটির সামরিক বাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। এ যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে।

আরএসএফের নিয়ন্ত্রণে থাকা নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

  • Related Posts

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে একসঙ্গে বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে মার্কো জানসেন। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করে টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষে উঠে গেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। আইসিসির…

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    প্রকৃতির এক ভয়ংকর রূপ হলো ট্রপিক্যাল সাইক্লোন, যা সমুদ্রের বুকে জন্ম নিয়ে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই ধরনের শক্তিশালী ঝড়গুলোর নির্দিষ্ট কোনো সংখ্যা বা কোড নম্বর দিয়ে সাধারণ মানুষের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম