সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টির অন্যতম স্মরণীয় চরিত্র চন্দ্রমুখী এবার নতুন রূপে হাজির হতে চলেছেন পর্দায়। পরিচালক সৃজিত মুখার্জীর আসন্ন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ এই চরিত্রে বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখার্জীকে।

প্রজন্মের পর প্রজন্ম পাঠকের মনে জায়গা করে নেওয়া চন্দ্রমুখী চরিত্রকে সৃজিত তাঁর নিজস্ব সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে কীভাবে উপস্থাপন করেন, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতাদের আশা, কৌশানীর বিশেষ উপস্থিতি ছবিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

বাংলা সিনেমায় চন্দ্রমুখী চরিত্রটি এর আগেও একাধিকবার উঠে এসেছে। ফলে পরিচিত এই চরিত্রকে নতুন প্রেক্ষাপটে কৌশানীর অভিনয়ে দেখার সুযোগ দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করছেন ছবির নির্মাতারা।

সিনেমায় কৌশানীর একটি বিশেষ গানও থাকছে। জানা গেছে, গানটি শিগগিরই প্রকাশ করা হবে।

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ কৌশানী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ ও কাঞ্চন মল্লিক।

এদিকে চলতি বছর পুজোয় কৌশানীর পর্দায় একাধিক ভিন্নধর্মী উপস্থিতি দেখা যেতে চলেছে। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর পাশাপাশি আরও একটি ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

  • Related Posts

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    এএসডি (অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার) আক্রান্ত শিশুদের ঘুমের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই চলমান ও দীর্ঘস্থায়ী ঘুমের ব্যাঘাত শিশু, তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।…

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

    ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

    বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ

    বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ

    পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

    পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আগুনে পুড়ল ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আগুনে পুড়ল ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার