১৮ মিনিট হাঁটলেই কমবে ওজন !

ওজন কমাতে চাইলে জাপানি এই কৌশলে হাঁটতে পারেন। হাঁটার গতি ও সময়ের দিকে নজর রাখতে হবে। জাপানে জনপ্রিয় ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’ পদ্ধতিতে হাঁটতে পারেন।

জাপানি ৩-৩-৩ হাঁটার কৌশল?

‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’ পদ্ধতিতে কিছুক্ষণ স্বাভাবিক গতিতে হাঁটার পর দ্রুত হাঁটতে হয়, তারপরে আবার গতি কমিয়ে নিতে হয়। এতে শরীরে পরিশ্রমের মাত্রা পর্যায়ক্রমে বাড়ে ও কমে।
১৮ মিনিটের একটি সহজ রুটিনে তিন মিনিট করে হাঁটার পর্ব ভাগ করে নিতে পারেন।

প্রথম ৩ মিনিট: স্বাভাবিক গতিতে হাঁটা। হাঁটা শুরু করুন আরামদায়ক গতিতে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। শরীরকে হাঁটার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিন।
পরের ৩ মিনিট: দ্রুত হাঁটা

এবার হাঁটার গতি বাড়ান। এমনভাবে হাঁটুন, যাতে শ্বাসের গতি কিছুটা বাড়ে, তবে কথা বলতে অসুবিধা না হয়। একেবারে দৌড়নোর মতো গতি করার প্রয়োজন নেই।

তার পরের ৩ মিনিট: গতি কমিয়ে হাঁটা

আবার ধীরে হাঁটুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হতে দিন এবং শরীরকে কিছুটা বিশ্রাম দিন।

এই তিনটি পর্ব আরও একবার করলে মোট ১৮ মিনিটের হাঁটা সম্পূর্ণ হবে। শরীরের সক্ষমতা অনুযায়ী গতি ঠিক করুন। নতুন শুরু করলে ধীরে ধীরে সময় ও হাঁটার গতি বাড়ানোই ভালো।

  • Related Posts

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, হামলাটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে। তবে এ দাবি নিয়ে…

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। মঙ্গলবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত

    কলাপাড়ায় প্রবারণা উৎসবে নানা রঙের ফানুস

    কলাপাড়ায় প্রবারণা উৎসবে নানা রঙের ফানুস

    ৬ দিন ধরে চলছে অবরোধ, জিম্মি সাজেকবাসী

    ৬ দিন ধরে চলছে অবরোধ, জিম্মি সাজেকবাসী

    ১৮ মিনিট হাঁটলেই কমবে ওজন !

    ১৮ মিনিট হাঁটলেই কমবে ওজন !