৭ উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। আগের ম্যাচেও দুই ইনিংসে সাত উইকেট শিকার করেছিলেন এই পেসার।

ডার্বিশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বোলিং করে মাত্র ৩২ রান দিয়ে তিন উইকেট নেন হাসান। এর আগে প্রথম ইনিংসে ৫৮ রানে নিয়েছিলেন চার উইকেট। ফলে ম্যাচে তাঁর শিকার সাত উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা হাসান কাউন্টিতে চার ম্যাচেই নিয়েছেন ২৬ উইকেট। তাঁর বোলিং নৈপুণ্যে আগের তিন ম্যাচে জয়ও পেয়েছিল কেন্ট।

তৃতীয় দিন ডার্বিশায়ারে ১ উইকেটে ১০০ রান নিয়ে খেলা শুরু করে ডার্বিশায়ার। আগের দিনও একমাত্র উইকেটটি নিয়েছিলেন হাসান। তৃতীয় দিনে কেন্টকে প্রথম দুটি সাফল্য এনে দেন তিনিই। ৪৬ রান করা ম্যাথু মন্টগোমেরিকে কিপারের ক্যাচ বানানোর পর ডার্বিশায়ারের অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে শূন্য রানে ফেরান হাসান।

তবে হাসানের দারুণ বোলিংয়ের পরও কেন্টের অন্য বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। হ্যারি কেইম ৫১, মার্টিন অ্যান্ডারসন ৫০ এবং ব্রুক গেস্ট অপরাজিত ৭৫ রান করেন। ৮ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে ডার্বিশায়ার।

প্রথম ইনিংসে ৮১ রানের লিডসহ কেন্টের সামনে জয়ের জন্য ৪৩৪ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। ফলে জয় তো দূরের কথা, ম্যাচ বাঁচানোই এখন কঠিন হয়ে পড়েছে কেন্টের জন্য।

হাসানের তিন উইকেটের পাশাপাশি কেন্টের হয়ে দুটি করে উইকেট নেন একানশ সিং ও বার্টি ফোরম্যান। কাউন্টি অভিষেকে প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া সৈয়দ খালেদ আহমেদ দ্বিতীয় ইনিংসে ১৮.৪ ওভার বল করে ৬৪ রান দিলেও কোনো উইকেট পাননি।

  • Related Posts

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব পড়ল মিরপুর টেস্টেও। আকাশে মেঘ থাকায় আগে থেকেই ফ্লাড লাইট জ্বালিয়ে রাখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে আকাশে কালো মেঘের পরিমাণ বাড়ায় শেষ পর্যন্ত খেলা বন্ধ করতে হলো…

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক একটি মারাত্মক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৮ সালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল স্ট্রোক। ওই বছর মোট মৃত্যুর প্রায় ১০ শতাংশের জন্য দায়ী ছিল এই রোগ।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

    ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

    অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টাইব্রেকারে সেশেলসকে হারাল বাংলাদেশ

    অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টাইব্রেকারে সেশেলসকে হারাল বাংলাদেশ