আজ সোমবার (৫ অক্টোবর) দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
এ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, আবহাওয়া অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের (৪ থেকে ৭ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর ফলে ধীরে ধীরে দেশের আবহাওয়ায় মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব কমে আসার সম্ভাবনা রয়েছে।






