আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজও অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ ভরিতে দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত সেই দামেই আজ মঙ্গলবারও স্বর্ণ বিক্রি হবে।

​নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এ ছাড়া ​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬২ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়, কমানো হয়েছিল ২৯ বার।

  • Related Posts

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার…

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে মারা গেছেন

    জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে মারা গেছেন

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা  আরজে মিতে মারা গেছেন

    নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    আজকের খেলা: ১৩ অক্টোবর ২০২৬

    আজকের খেলা: ১৩ অক্টোবর ২০২৬

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ