আজ কুমিল্লায় শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও লাইনের ব্যাকবোন অংশে কাজ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মাইকিং করে এ তথ্য জানিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্রাহ্মণপাড়া জোনাল অফিস কর্তৃপক্ষ।

জোনাল অফিসের ঘোষণা অনুযায়ী, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে কাজ করা হবে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন করা হবে।

এ কারণে ব্রাহ্মণপাড়া বাজার ও আশপাশের এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে কাজ শেষ হতে কম বেশি সময় লাগতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।

  • Related Posts

    পর্দায় খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার

    বিয়ের পর ক্যারিয়ার ও পর্দায় নিজের উপস্থাপনা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চরিত্রের প্রয়োজনে বিকিনি পরা কিংবা পর্দায় অতিরিক্ত শরীর প্রদর্শনে তিনি স্বচ্ছন্দ নন বলে…

    আজকের খেলা: ২৩ অক্টোবর ২০২৬

    বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আছে আজ। এদিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ফুটবল বাংলাদেশ ফুটবল লিগ ব্রাদার্স–আবাহনী সরাসরি, দুপুর ২–৪৫ মি., টি স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ ইপসউইচ–নটিংহাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পর্দায় খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার

    পর্দায় খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার

    আজকের খেলা: ২৩ অক্টোবর ২০২৬

    আজকের খেলা: ২৩ অক্টোবর ২০২৬

    জুমার দিনের আমল

    জুমার দিনের আমল

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কি আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি?

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কি  আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি?

    ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

    ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

    আজ কুমিল্লায় শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    আজ কুমিল্লায় শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না