আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ খোলা রেখেছিলেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল অস্ট্রেলিয়ার জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বিদায়বেলায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেশের হয়ে শেষ ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন ম্যাক্সওয়েল। তবে দলের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি বুঝতে পেরেছেন বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৮৯৭ রান। বল হাতে নিয়েছেন ৫১ উইকেট। এই সংস্করণে তার সেঞ্চুরি পাঁচটি, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ড।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল। এ ছাড়া দুবার জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি।

টেস্ট খেলেছেন সাতটি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে রাঁচিতে করেছিলেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আপাতত মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন তিনি।

  • Related Posts

    আজকের নামাজের সময়সূচি

    আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু দুপুর ১১টা ৪৫ মিনিটে। আসরের সময় শুরু…

    আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’অন্ধ্র প্রদেশের উপকূলে

    ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে প্রবল বেগে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েল

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েল

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’অন্ধ্র প্রদেশের উপকূলে

    আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’অন্ধ্র প্রদেশের উপকূলে

    আজকের খেলা: ০৩ নভেম্বর ২০২৬

    আজকের খেলা: ০৩ নভেম্বর ২০২৬

    ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

    ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান