আমিরের গালে অক্ষয় খান্নার ১৭ চড়, তারপর যা ঘটল

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের গালে চড় মেরেছিলেন অভিনেতা অক্ষয় খান্না। অবিশ্বাস্য হলেও এটিই সত্যি বলে জানিয়েছেন নির্মাতা ফারহান আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার পেছনের কারণ ও স্মৃতি সামনে এনেছেন এ নির্মাতা।
বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা ‘দিল চাহাতা হে’। ফারহান আখতার পরিচালিত ২৫ বছর আগের এ সিনেমার একটি শুটিং সেটে এক দৃশ্য ধারণের জন্য অভিনেতা আমির খানকে গুনে গুনে ১৭ বার চড় মেরেছিলেন সহশিল্পী অক্ষয় খান্না।

পরিচালক বলেন, ‘দিল চাহাতা হে’ সিনেমার শুটিং চলাকালে একটি দৃশ্যের বাস্তবসম্মত এক্সপ্রেশন পেতে আমিরকে সত্যিই চড় মারতে হয়েছিল অক্ষয় খান্নাকে।

তিনি বলেন, শুটিংয়ের কৌশলটি এমনভাবে সাজানো হয়েছিল, সামনে দাঁড়িয়ে থাকা অভিনেতা সাইফ আলি খানও বুঝতে পারেননি দৃশ্যটি সাজানো ছিল নাকি সত্যি।

ফারহান আখতার বলেন, শুধু আমির খানই নন, সিনেমাটির অন্য আরেকটি দৃশ্যে অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাইয়ের কাছ থেকেও চড় খেতে হয়েছিল সাইফ আলি খানকে। শুরুতে সুচিত্রা ইতস্তত বোধ করলেও পরিচালকের নির্দেশে তিনবার সাইফকে চড় মেরেছিলেন তিনি।

পরিচালক বলেন, ‘আমি আমিরকে বলেছিলাম যে, অক্ষয় কিন্তু সত্যি চড় মারবে। আমির তাতে রাজি হয়েছিলেন। তবে প্রথমে সংলাপের শেষে চড় মারার কথা থাকলেও আমি আগে থেকেই অক্ষয়কে বলেছিলাম যে ডায়ালগের মাঝেই চড় মারতে হবে, তাহলে অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ক্যামেরায় ধরা পড়বে।’

তিনি বলেন, প্রথমবার চড় খাওয়ার পর কিছুটা চমকে গেলেও দৃশ্যটি নিখুঁত করতে আমির নিজেই পরবর্তী সময়ে বেশ কয়েকটি টেক দিতে রাজি হন। তবে চড় জোরে হওয়ায় প্রথম টেকেই আমিরের গাল ফুলে লাল হয়ে যায়। এভাবে পরপর ১৭টি টেক নেওয়ার পর তার মুখের একপাশে স্পষ্ট দাগ পড়ে গিয়েছিল বলেও জানান ফারহান আখতার।

  • Related Posts

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ…

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    আবারও বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম

    আবারও বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম

    ওমান উপকূলে দুই জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, একটিতে আগুন

    ওমান উপকূলে দুই জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, একটিতে আগুন

    ৭ উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

    ৭ উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

    রিয়্যালিটি শো নিয়ে সুনিধির মন্তব্যে নেহার পাল্টা জবাব

    রিয়্যালিটি শো নিয়ে সুনিধির মন্তব্যে নেহার পাল্টা জবাব