ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করলো বাংলাদেশ

ফিফা আশিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল জামাল ভূঁইয়াদের। ৯-২ গোলের সেই হার এখনও তরতাজা। তবে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

রবিবার আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ। আগের ম্যাচে অবশ্য পতুর্গালের বিপক্ষে হেরেছিল তারা। এ নিয়ে টুর্নামেন্টে তিন ম্যাচে দুটি ড্র করল বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে বাইজিদের গোলে লিড আদায় করে বাংলাদেশ। পর্তুগাল ম্যাচেও গোল পেয়েছিলেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। তবে বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি আর গোলের দেখা।

পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে ছিল বাংলাদেশ। শনিবার আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের প্রথম মিনিটে কাউন্টারে অ্যাটাকে পর্তুগালকে অবাক করে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-১ গোলে হারতে হয় লাল সবুজের প্রতিনিধিদের।

  • Related Posts

    কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

    চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার দুই জেলে নিখোঁজ হয়েছেন। ট্রলারে থাকা কামাল উদ্দিন নামে অপর এক…

    ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে যেসব বিধিনিষেধ

    টানা ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

    কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

    ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে যেসব বিধিনিষেধ

    ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে যেসব বিধিনিষেধ

    বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

    বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

    রসিকতার ছলে কবুল বললে কি বিয়ে হয়ে যায়, শরিয়তের বিধান কী?

    রসিকতার ছলে কবুল বললে কি বিয়ে হয়ে যায়, শরিয়তের বিধান কী?

    ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

    ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

    ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

    ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন