ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

ইয়েমেনের একটি বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির দাবি সৌদি আরবের বিমান হামলায় এ হতাহত হয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য দায়ী করেছে হুথি গোষ্ঠীকে।
শুক্রবার (৬ নভেম্বর) তাদের নিয়ন্ত্রণাধীন তাইজ প্রদেশের একটি বাজারে ‘বেশ কয়েকটি হামলা’ চালানো হয়। গত সেপ্টেম্বরে ইরান-সমর্থিত গোষ্ঠীটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ওই এলাকায় তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে হুথি। খবর এনডিটিভির।

হুথির সংবাদ সংস্থা সাবার প্রচারিত বক্তব্যে গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, ‘সৌদি শত্রুপক্ষের বিমান আল-ওয়াজিয়া শহরের বাজারে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হামলায় ৩০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।’
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি বিমান থেকে হামলাগুলো চালানো হয়েছে।

তবে ইয়েমেনের সরকারি বাহিনী অভিযোগ করেছে, হুথি বাজারটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা জানিয়েছে তারা। তাইজের স্থানীয় কর্তৃপক্ষও এক বিবৃতিতে ‘হুথির নির্বিচার ক্ষেপণাস্ত্র হামলাকে’ দায়ী করেছে। একই সঙ্গে সেখানে কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা।
দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইয়েমেন।

সূত্র: এপি

  • Related Posts

    যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

    যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। এ ধরনের সুবিধা গ্রহণকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে…

    তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়

    অভিষেকটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ, নিজেও ভালো করতে পারেননি। তবে এরপর নিজে সাদা পোশাকে অবিস্মরণীয় কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের পড়শি দক্ষিণ আফ্রিকায়। সে সূত্রে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

    ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

    যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

    যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

    তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়

    তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়

    বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ

    বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!