ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

ইরানকে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক হিসাবের তথ্য দিলেই এ অর্থ স্থানান্তর করা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঋণের অর্থ পরিশোধের প্রক্রিয়া চূড়ান্ত হলেও অর্থটি কীভাবে ব্যয় করা হবে তা নিয়ে ইরান সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে মতবিরোধের কারণে অর্থ স্থানান্তর আটকে আছে।

এটি ইরানকে রাশিয়ার পরিকল্পিত ২০ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থা ঋণের অর্থ দিয়ে যানবাহন আমদানির পক্ষে।

অন্যদিকে তেল মন্ত্রণালয় তেলশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য অর্থটি ব্যবহার করতে চায়। কৃষি মন্ত্রণালয় চায়, অর্থটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বরাদ্দ দেওয়া হোক। তবে অর্থ ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে অর্থ স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যাংক হিসাবের তথ্যও রাশিয়াকে দেয়নি ইরান সরকার।

এদিকে দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজেদের মুদ্রার ব্যবহার বাড়ানো এবং পশ্চিমা নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগসহ অর্থনৈতিক ও আর্থিক সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে ইরান ও রাশিয়া।

গত জুনে রাশিয়ার সঙ্গে ব্যাংকিং ও মুদ্রা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে রুবলভিত্তিক বাণিজ্য বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানায় ইরান। সে সময় দেশটির এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, মস্কো তেহরানকে ২০ বিলিয়ন ডলারের রুবলভিত্তিক ঋণ দিতে পারে। এ ঋণের বার্ষিক সুদের হার হতে পারে ৬ শতাংশ।
ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং খাত এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে লেনদেনে সহায়তার অভিযোগে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।

গত সেপ্টেম্বরে মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার ভিটিবি ব্যাংকের (ভিটিবি) ওপর নিষেধাজ্ঞা দেয়। ওয়াশিংটনের অভিযোগ, ব্যাংকটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক বজায় রেখেছিল। এছাড়া ইরানকে অর্থ স্থানান্তর ও নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে বিভিন্ন আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আনাদোলু

  • Related Posts

    অ্যান হ্যাথাওয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন কঙ্গনা

    ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি কঙ্গনা রানাওয়াত। বলিউড পাড়ায় তার বেশ নামডাক রয়েছে। সম্প্রতি আর্থিক স্বাধীনতা নিয়ে অ্যান হ্যাথাওয়ের নামে প্রচারিত একটি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি…

    আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বুধবার (৭ অক্টোবর) ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অ্যান হ্যাথাওয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন কঙ্গনা

    অ্যান হ্যাথাওয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন কঙ্গনা

    ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

    ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

    আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

    আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

    বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    আজকের আবহাওয়ার খবর

    আজকের আবহাওয়ার খবর

    গাইবান্ধায় স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু

    গাইবান্ধায় স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু