এআই কি সত্যিই মানুষকে মেরে ফেলতে পারে, অ্যানথ্রপিক প্রধানের কথায় আবারও নতুন শঙ্কা সৃষ্টি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে? এমন আশঙ্কা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও অ্যামোডেই বলেছেন, এআইয়ের উন্নয়নের গতি কিছুটা কমিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও সময় প্রয়োজন।

শনিবার সিএনএনের অ্যান্ডারসন কুপারের সঙ্গে এক সাক্ষাৎকারে এআই মানুষের মৃত্যুর কারণ হতে পারে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন অ্যামোডেই। জবাবে তিনি বলেন, এ বিষয়ে অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনের উদ্বেগের সঙ্গে তিনি দ্বিমত পোষণের চেয়ে বেশি একমত।

কক্সন সম্প্রতি অ্যানথ্রপিকের চাকরি ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, উন্নত এআই তৈরি করা ব্যক্তিরাই মনে করেন, দশকের শেষ নাগাদ এটি মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে। তাঁর ওই পোস্টটি ১৫ কোটির বেশি বার দেখা হয়েছে।

অ্যামোডেই অবশ্য এআই মানুষের জন্য বিপদের সম্ভাবনাকে একটি নির্দিষ্ট শতাংশে প্রকাশ করার চেয়ে সম্ভাব্য পরিস্থিতিগুলো কীভাবে তৈরি হচ্ছে, সেদিকে বেশি গুরুত্ব দিতে চান।

তিনি বলেন, সবকিছু নির্ভর করবে মানুষ ও প্রতিষ্ঠানগুলো কোন পথে এগোচ্ছে তার ওপর। সঠিক পথে এগোলে বিপদের সম্ভাবনা খুব কম রাখা সম্ভব। অন্যদিকে ভুল পথে এগোলে সেই ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

অ্যামোডেইর মতে, এআই নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করা জরুরি। তবে তিনি সতর্ক করে বলেন, উন্নয়নের গতি একেবারে কমিয়ে দিলেও ঝুঁকি তৈরি হতে পারে। কারণ তখন প্রযুক্তিটির নিয়ন্ত্রণ ভুল ব্যক্তিদের হাতে চলে যাওয়ার আশঙ্কা বাড়তে পারে।

কেন গতি কমানোর কথা বলছেন

সম্প্রতি নিজের এক ব্লগ পোস্টেও এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেন অ্যামোডেই। তাঁর মতে, এআইয়ের সুফল থাকলেও এটি অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি হওয়ায় এর ঝুঁকিও গুরুতর।

এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, সাইবার হামলা ও জৈব সন্ত্রাসে এর অপব্যবহার এবং বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়কে সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা এসব ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেন।

তাই এআই মডেলের সক্ষমতা বাড়ানোর গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যামোডেই। তাঁর ভাষায়, এতে উন্নয়ন থেমে যাবে না, বরং পাওয়া অতিরিক্ত সময়কে নিরাপত্তার জন্য কাজে লাগানো যাবে।

অল্টম্যান-মাস্কও পাশে

অ্যামোডেইর এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণে অ্যামোডেইর সঙ্গে তিনি একমত।

অল্টম্যান জানান, ওপেনএআইও এ বিষয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা করছে। স্বাধীন মূল্যায়নকারীদের এআই মডেল পর্যালোচনার সুযোগ দেওয়ার প্রস্তাবও তিনি সমর্থন করেছেন। ওপেনএআই একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

টেসলা ও এক্সএআইয়ের প্রধান ইলন মাস্কও অ্যামোডেইর বক্তব্যের সমর্থনে সংক্ষেপে লিখেছেন, ‘ডারিও ঠিক বলেছেন।’

অন্যদিকে, অল্টম্যান ফোরচুনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিরাপত্তা ও এআইয়ের সঙ্গে মানুষের স্বার্থের সামঞ্জস্য নিশ্চিত করাই এখন বড় বিষয়। এ ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারগুলোরও একসঙ্গে কাজ করা প্রয়োজন।

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্কও এআইয়ের নিরাপত্তা নিয়ে সতর্ক করে দেশগুলোর প্রতি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন, এনডিটিভি 

  • Related Posts

    আগুন নিয়ন্ত্রণে রাস্তা না থাকায় ভ্যানে গেল ফায়ার সার্ভিসের সরঞ্জাম

    মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার উপযোগী রাস্তা না থাকায় প্রায় এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিসের গাড়ি রেখে দিতে হয়েছে। পরে ভ্যানগাড়িতে করে পাম্পসহ অগ্নিনির্বাপণ সরঞ্জাম ঘটনাস্থলে নিয়ে আগুন নেভাতে হয়।…

    ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

    ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের কাছে একটি কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। কেশমের গভর্নর হোসেইন আমিরতেইমৌরি ইরানের বার্তা সংস্থা তাসনিমকে জানান, রবিবার স্থানীয় সময়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এআই কি সত্যিই মানুষকে মেরে ফেলতে পারে, অ্যানথ্রপিক প্রধানের কথায় আবারও নতুন শঙ্কা সৃষ্টি

    এআই কি সত্যিই মানুষকে মেরে ফেলতে পারে, অ্যানথ্রপিক প্রধানের কথায় আবারও নতুন শঙ্কা সৃষ্টি

    আগুন নিয়ন্ত্রণে রাস্তা না থাকায় ভ্যানে গেল ফায়ার সার্ভিসের সরঞ্জাম

    আগুন নিয়ন্ত্রণে রাস্তা না থাকায় ভ্যানে গেল ফায়ার সার্ভিসের সরঞ্জাম

    ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

    ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

    বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে

    বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে

    এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

    এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

    আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

    আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি