এবার আইফোনে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার আইফোন বা আইওএস অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য ‘শিডিউল মেসেজ’ সুবিধার পরীক্ষা শুরু করেছে। এর মাধ্যমে আগে থেকে সময় নির্ধারণ করে রাখলে নির্দিষ্ট সময়ে প্রাপকের কাছে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ চলে যাবে। অ্যান্ড্রয়েড বেটা বা পরীক্ষামূলক সংস্করণে চালুর কয়েক সপ্তাহ পর আইওএসের জন্য এ সুবিধা আনা হলো।

অ্যাপলের ‘টেস্টফ্লাইট’ প্রোগ্রামের মাধ্যমে আইওএসের জন্য হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট বেটা সংস্করণে (২৬.৪২.১০.১৯) কিছু পরীক্ষক আপাতত এই সুবিধা পাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশিসংখ্যক ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হতে পারে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম আইমেসেজে আগে থেকেই এ সুবিধা থাকায় ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে এটি দাবি করে আসছিলেন।

মেসেজ শিডিউল করার জন্য ব্যবহারকারীকে প্রথমে মেসেজ লিখতে হবে। এরপর ‘সেন্ড’ বোতামটি কিছুক্ষণ চেপে ধরলে তারিখ ও সময় নির্বাচনের অপশন আসবে। নিচে থাকা সবুজ রঙের বোতামে মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময় দেখা যাবে। বর্তমান সময় থেকে ১০ মিনিট পর থেকে শুরু করে আগামী দুই সপ্তাহ পর্যন্ত যেকোনো সময়ের জন্য মেসেজ শিডিউল করা যাবে। ব্যবহারকারী অফলাইনে থাকলেও নির্ধারিত সময়ে মেসেজটি প্রাপকের কাছে পৌঁছাবে।

এই সুবিধার মাধ্যমে সাধারণ লেখার পাশাপাশি লিংক, ছবি ও ভিডিও পাঠানো যাবে। তবে মিডিয়া ফাইলগুলো আলাদাভাবে শিডিউল করতে হবে। শিডিউল করা সব মেসেজ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ প্রযুক্তিতে সুরক্ষিত থাকবে। ‘চ্যাট ইনফো’ পেজের নির্দিষ্ট অংশে এসব মেসেজ দেখা যাবে। পাঠানোর আগে ব্যবহারকারী চাইলে প্রাপককে না জানিয়েই সেটি মুছে ফেলতে পারবেন।

গ্রুপ চ্যাটের ক্ষেত্রে মেসেজটি শিডিউল করার সময় যেসব সদস্য থাকবেন, শুধু তারাই মেসেজটি দেখতে পাবেন। শিডিউল করার পর নতুন যুক্ত হওয়া কোনো সদস্য সেটি দেখতে পাবেন না। আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি কবে চূড়ান্তভাবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

  • Related Posts

    শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

    পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না। তিতাস গ্যাস…

    বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

    বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ডিসি পার্ক-সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

    শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

    বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

    বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

    যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

    যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

    ফের আগুন কক্সবাজারের আবাসিক হোটেলে

    ফের আগুন কক্সবাজারের আবাসিক হোটেলে

    সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা টেসলার ধাক্কায় পথচারী নিহত

    সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা টেসলার ধাক্কায় পথচারী নিহত

    মিষ্টি আলুর উপকারিতা

    মিষ্টি আলুর উপকারিতা