কক্সবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা, তিনটি ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারে ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা, তিনটি অবৈধ মেশিন জব্দ ও টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শহরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, শহরের চারটি মাংস বিতানকে মাংসের মূল্য দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ৩ হাজার করে ১২ হাজার টাকা, একটি স্টোরকে পণ্যের মূল্য দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে, বিভিন্ন শাকসবজির দোকান, মুরগির দোকান, ফলের দোকান, ডিমের দোকান, মুদি দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য তদারকি করা হয়েছে।

এদিকে, ঈদগাঁও উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দ, উত্তোলনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম নষ্ট এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, মহাসড়কসংলগ্ন ঈদগাঁও নাসি খালের অবৈধ বালু উত্তোলনস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে জড়িত ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দ্বিতীয় দফায় ঈদগাঁও নদীর হাইস্কুলের বিপরীত পাশে অভিযান চালানো হয়। সেখানে একটি ড্রেজার মেশিন জব্দের পাশাপাশি অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়। তবে এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

তৃতীয় দফায় জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়ায় ঈদগাঁও নদীর অবৈধ বালু উত্তোলনস্থলে অভিযান চালানো হয়। সেখানে একটি বসতভিটায় ভরাট করা বিপুল পরিমাণ বালু ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত ঈদগাঁও রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্টো পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে তাঁকে দুই লাখ টাকা জরিমানার ঘোষণা দেওয়া হয়।

  • Related Posts

    শীতের আগমনী বার্তা, ৬ শৈত্যপ্রবাহের আভাস

    আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে। বুধবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাস…

    যশোরে ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ৩

    যশোরের অভয়নগর ও ঝিকরগাছায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অভয়নগরে বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দু’জন এবং ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক মারা যান। পুলিশ ও স্থানীয়রা জানান,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগমনী বার্তা, ৬ শৈত্যপ্রবাহের আভাস

    শীতের আগমনী বার্তা, ৬ শৈত্যপ্রবাহের আভাস

    যশোরে ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ৩

    যশোরে ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ৩

    ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

    ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

    বিষমুক্ত সবজি চাষে নেত্রকোনার নারীরা এগিয়ে

    বিষমুক্ত সবজি চাষে নেত্রকোনার নারীরা এগিয়ে

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

    পাল্টাপাল্টি অবরোধে অচল সাজেক, দুর্ভোগ চরমে

    পাল্টাপাল্টি অবরোধে অচল সাজেক, দুর্ভোগ চরমে