কিংবদন্তি সংগীতশিল্পীর বায়োপিকে রাশমিকা, প্রকাশ্যে ফার্স্ট লুক

ভারতরত্ন ও কিংবদন্তি কর্ণাটক সংগীতশিল্পী এম.এস. সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। তার বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক।

পরিচালক গৌতম তিন্নানুরির এই ছবিটি প্যান-ইন্ডিয়া পরিসরে নির্মিত হচ্ছে। সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ের দ্য মিউজিক অ্যাকাডেমিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা কমল হাসান।

ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গীতা আর্টসের ব্যানারে অল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বান্নি ভাস যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন।

বায়োপিক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকা লিখেছেন, ‘কিছু কিংবদন্তি সময়ের সীমানা ছাড়িয়ে বেঁচে থাকেন। কিছু সুর প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনি তোলে। আর কিছু গল্প সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে। আজ সেই যাত্রার সূচনা হলো, যা আমার জন্য অত্যন্ত সম্মানের।’

১৯১৬ সালের ১৬ সেপ্টেম্বর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন এম.এস. সুব্বুলক্ষ্মী। ২০০৪ সালের ১১ ডিসেম্বর চেন্নাইয়ে মারা যান তিনি। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৮ সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয়।

১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সংগীত পরিবেশন করা প্রথম ভারতীয় শিল্পী ছিলেন সুব্বুলক্ষ্মী। সংগীতজীবনে তিনি পেয়েছেন দেশ-বিদেশের নানা সম্মাননা।

এদিকে এম.এস. সুব্বুলক্ষ্মীর বায়োপিকের পাশাপাশি রশ্মিকাকে সামনে আরও কয়েকটি বড় প্রকল্পে দেখা যাবে। এর মধ্যে রয়েছে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘রণবালী’ এবং ‘মাইসা’।

  • Related Posts

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ…

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে

    এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

    এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

    সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮

    সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮