কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিসে ঘুস নেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফাহিম মুনতাহিম নামে এক সাংবাদিক। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং লোগো সংবলিত বুম (মাইক্রোফোন) কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জোনাল সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী ফাহিম মুনতাহিম (২৩) বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দৈনিক নয়াদিগন্তের কুমিল্লা জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া বিভাগ)।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে এনটিভি অনলাইনের প্রতিনিধি আবু সুফিয়ান ও ফাহিমসহ কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে ওই অফিসে যান। অভিযোগে বলা হয়েছে, সেখানে ভারপ্রাপ্ত রেকর্ড কিপার মেহরাব হোসেন (৪৮) দালাল রহিম (৫৫) ও শাহ আলমের (৬০) মাধ্যমে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে ঘুস নিচ্ছিলেন। ফাহিম নিজের মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।

অভিযোগে আরও বলা হয়, ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে মেহরাব হোসেনের নেতৃত্বে রহিম, শাহ আলমসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজন ফাহিমের ওপর হামলা চালান। তারা কাজে বাধা দেন, হাতাহাতি করে ফোন ও নয়াদিগন্তের লোগো সংবলিত বুম ছিনিয়ে নেন। ফোন কেড়ে নিতে গিয়ে রহিম ফাহিমের ডান হাতে আঘাত করেন এবং ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাদের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ৯৯৯-এ কল করা হলে কোতোয়ালী মডেল থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। খবর পেয়ে কুমিল্লার অন্য সাংবাদিকেরাও সেখানে পৌঁছে ক্ষোভ ও প্রতিবাদ জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মেহরাব হোসেন। তিনি বলেন, ‘হামলা-ভাঙচুরের সঙ্গে আমরা জড়িত নই।’

ফাহিম মুনতাহিম বলেন, ‘মেহরাব হোসেনের ঘুস নেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে আমি হামলার শিকার হয়েছি। তারা আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। সহকর্মী ও অফিস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেছি।’

কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • Related Posts

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সকালে ঘুম থেকে ওঠার পর কী করছেন, তার প্রভাব পড়তে পারে আপনার সারাদিনের কাজের ক্ষমতা ও সুস্থতায়। তাড়াহুড়ায় নাশতা বাদ দেওয়া, দীর্ঘক্ষণ বসে থাকা কিংবা রাতের ঘুমের ঘাটতি দিনের শুরুতেই…

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    আগামীকাল ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে আজ বুধবার কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

    নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

    কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

    কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

    চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

    চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি