কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ১৩ বছরের অপ্রতিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল সে। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

নিখোঁজের পর থেকেই অপ্রতিমকে উদ্ধারে স্বজনদের পাশাপাশি পুলিশও তৎপর ছিল। তার সর্বশেষ অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের লাশ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Related Posts

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ…

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে

    এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

    এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

    সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮

    সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮