কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

কেন্দ্রীয় কারাগারের আসামি মো. ইসমাইল (২৮) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ইসমাইল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

‎ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • Related Posts

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে বাংলাদেশ হারল

    ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শেষ হওয়া ম্যাচে ১৭০ রানের লক্ষ্য মাত্র ৩৫.১ ওভারেই পেরিয়ে যায় সফরকারী দল।…

    ‎একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

    বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে বাংলাদেশ হারল

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে বাংলাদেশ হারল

    ‎একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

    ‎একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

    সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

    সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

    জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ, পাশ ৬.৭১

    জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ, পাশ ৬.৭১

    এক দিনের জন্য সাজেকে শিথিল সড়ক অবরোধ

    এক দিনের জন্য সাজেকে শিথিল সড়ক অবরোধ