গণপিটুনিতে নিহত সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর গণপিটুনিতে নিহত চাঁদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে প্রথমে সেলিম খানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। পরে তার ছেলে শান্ত খানের লাশও উত্তোলন করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ ছিল। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজস্ব ফাঁকিসহ একাধিক মামলা থাকার কথাও জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় জনতার পিটুনিতে সেলিম খান ও তার বড় ছেলে শান্ত খান নিহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করে। ওই মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত কবর থেকে লাশ দুটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

  • Related Posts

    প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি সরকার

    প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। এখন দেশটিতে কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দক্ষ বিদেশি কর্মীরা তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন। মঙ্গলবার (৬…

    শরৎ আর শীতের শুরুতে ত্বকের টানটানভাব ও শুষ্কতা দূর করতে রূপচর্চায় যোগ করতে পারেন যে উপাদান

    গ্রীষ্মের গরম ও আর্দ্র আবহাওয়া শেষে শরৎ এবং আসন্ন শীতের আমেজ শুরু হতেই চারপাশের তাপমাত্রা দ্রুত কমতে থাকে। ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়া শুষ্ক হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ত্বকেও বেশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি সরকার

    প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি সরকার

    শরৎ আর শীতের শুরুতে ত্বকের টানটানভাব ও শুষ্কতা দূর করতে রূপচর্চায় যোগ করতে পারেন যে উপাদান

    শরৎ আর শীতের শুরুতে ত্বকের টানটানভাব ও শুষ্কতা দূর করতে রূপচর্চায় যোগ করতে পারেন যে উপাদান

    যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯০০ হামের রোগী

    যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯০০ হামের রোগী

    চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত দুই চিকিৎসক

    চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত দুই চিকিৎসক

    মান-অভিমান ভুলে আবারও এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব

    মান-অভিমান ভুলে আবারও এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব

    ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

    ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০