গাজীপুরে আরও ২৫ পোশাক কারখানা ছুটি

অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) এসব কারখানায় ছুটি দেওয়া হয়। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। এ সময় নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় কিছু শ্রমিক ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের সরিয়ে দেয়।

তিনি বলেন, শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বিভিন্ন এলাকার ছোট ছোট সড়কে কিছু শ্রমিককে ঘোরাফেরা করতে দেখা গেছে।

শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরো গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক ছিল।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছেন। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন এবং কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

এদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশের গুলিতে এক স্কুলছাত্র আহত বা নিহত হয়েছেন দাবি করে একটি ছবি ছড়ানো হচ্ছে। তবে এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায়নি এবং কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেনি। সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্যই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

  • Related Posts

    ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

    ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বিদেশি নাগরিকত্ব ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে অভিনেতা ইমরান খানকে তীব্র ভর্ৎসনা করেছে বোম্বে হাইকোর্ট।…

    দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

    কাঠবাদাম প্রোটিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ। সাধারণত ২৩টি কাঠবাদামকে এক পরিবেশন বা প্রায় এক আউন্স ধরা হয়। তবে কিছু গবেষণায় দেখা গেছে, এর চেয়ে বেশি পরিমাণে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গাজীপুরে আরও ২৫ পোশাক কারখানা ছুটি

    গাজীপুরে আরও ২৫ পোশাক কারখানা ছুটি

    ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

    ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

    দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

    দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

    বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

    বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    হোটেলের খাবার খেয়ে সান্তাহারে সাতজন অসুস্থ

    হোটেলের খাবার খেয়ে সান্তাহারে সাতজন অসুস্থ