চোট কাটিয়ে দলে ফিরছেন শরিফুল, পুনর্বাসনে রানা ও তানজিম সাকিব

অস্ট্রেলিয়া সফরের আগে চোটে জর্জরিত বাংলাদেশের পেস আক্রমণে কিছুটা স্বস্তির খবর এসেছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা তৈরি হলেও নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে।

জিম্বাবুয়ে সফরে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পাওয়া শরিফুল বর্তমানে একদিন পরপর বোলিং অনুশীলন করছেন। আগামী ১২ আগস্ট ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত নাহিদ রানা অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ও সাবেক পেসার শেন বন্ডের পরামর্শ নিয়েছেন তিনি। বর্তমানে এক সপ্তাহ বিশ্রামে থাকবেন, এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।

আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিব দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন। নিউজিল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর এখন চার সপ্তাহের বিশ্রামে আছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

  • Related Posts

    ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

    ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জোশীমঠ-বদ্রীনাথ আকাশপথে বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্গম এলাকায় কপ্টারটি আছড়ে…

    নিয়মিত মাছ খেলে শরীরে মিলবে যে ৬ উপকার

    মাছ ছাড়া বাঙালির খাবারের পাতে যেন পূর্ণতা আসে না। দুপুর কিংবা রাতের খাবারে এক টুকরো মাছ থাকলেই অনেকের তৃপ্তি। স্বাদের পাশাপাশি পুষ্টিগুণের দিক থেকেও মাছের গুরুত্ব অনেক। এস্বাদের পাশাপাশি পুষ্টিগুণের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

    ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

    নিয়মিত মাছ খেলে শরীরে মিলবে যে ৬ উপকার

    নিয়মিত মাছ খেলে শরীরে মিলবে যে ৬ উপকার

    চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

    চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ শনিবার

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ শনিবার

    রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

    রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

    বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন