টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনের আশপাশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং যাত্রীদের মালামাল ছিনতাইয়ের অভিযোগ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। ট্রেনের গতি কমালে বা আউটার সিগন্যালে থামলে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হামলা ও ছিনতাই করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

অন্যদিকে, নিরাপত্তাবেষ্টনীর অভাব ও জনবল সংকটের কথা স্বীকার করে অপরাধ দমনে চ্যালেঞ্জের কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের প্রায় এক কিলোমিটার দূরে বনমালা রেলগেট, তিস্তার গেট ও মরকুন উত্তরপাড়া নিমতলী আউটার সিগন্যালে ট্রেন থামার সময় বা গতি কমালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। পরে ট্রেনে থাকা যাত্রীদের মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যায়।

গত ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী জংশনের কাছাকাছি তিস্তার গেট এলাকায় চলন্ত ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার দুই যাত্রী আহত হন। এছাড়া বেশ কয়েকজনের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি বনমালা এলাকায় আউটার সিগন্যালে ট্রেন থামলে ছিনতাইকারীরা মোবাইল কেড়ে নেয়। বাধা দিলে ছুরিকাঘাতের চেষ্টা চালায়।

এ বিষয়ে টঙ্গী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, এটা রেলের বিষয়। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, জনবল কম থাকায় ছিনতাইকারীদের সঙ্গে পেরে ওঠা সম্ভব হচ্ছে না।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূরে আলম বলেন, ‘আউট সিগন্যালে ট্রেন থামলে একদল ছিনতাইকারী ট্রেনে পাথর নিক্ষেপ করে। এদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ কিছু বলতে সাহস পায় না। জংশনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী না থাকায় অপরাধীরা হুট করেই ঢুকে পড়ে। আমাদের জনবল কম থাকায় এসব রোধে বেগ পেতে হয়। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 

  • Related Posts

    বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা নিয়ে নতুন নির্দেশনা

    বৈদেশিক মুদ্রা ব্যবসা, মানি চেঞ্জার, স্বর্ণ আমদানি ও পরিশোধন কার্যক্রমের লাইসেন্স প্রদান, নবায়ন, লেনদেনের সীমা ও তদারকিসংক্রান্ত নীতিমালা সমন্বয় ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ শ্রেণির…

    হামের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা

    বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে বাংলাদেশ। দুর্বল তথ্যব্যবস্থা, পর্যাপ্ত প্রচারের অভাব এবং টিকাদানে ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের হার কমে গেলে প্রাণঘাতী এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

    টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

    বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা নিয়ে নতুন নির্দেশনা

    বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা নিয়ে নতুন নির্দেশনা

    হামের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা

    হামের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা

    পিঠের ব্যথা নাকি কিডনির সমস্যা?

    পিঠের ব্যথা নাকি কিডনির সমস্যা?

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন