টি-টোয়েন্টিতে অভিষেকের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১ হাজার ২৪ বল খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে সতীর্থ সূর্যকুমার যাদবের গড়া রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এই বাঁহাতি ব্যাটার।

ম্যাচটিতে মাত্র ৩০ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১৮ বলে অর্ধশতক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।

এর আগে ১ হাজার ১৬৪ বলে ২ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সূর্যকুমার যাদব। এবার তাঁকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন অভিষেক। ভারতের হয়ে এই ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করা অন্য ব্যাটাররা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।

চলতি বছরও দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক। ৩২ ম্যাচে ২৯.৭০ গড় এবং ২০৬.৫০ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৯২১ রান। এ সময় একটি সেঞ্চুরির পাশাপাশি আটটি অর্ধশতক করেছেন তিনি।

ছক্কা হাঁকানোর ক্ষেত্রেও অনন্য উচ্চতায় পৌঁছেছেন ভারতের এই তরুণ ওপেনার। চলতি বছরে তাঁর ছক্কার সংখ্যা ৬৮, যা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে যৌথভাবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ।

এ ছাড়া টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ছয় ওভারে ৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব সপ্তমবারের মতো দেখিয়েছেন অভিষেক।

  • Related Posts

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের কর্মব্যস্ততা ও প্রতিকূলতা অনেক সময় হৃদয়কে উদাসীন ও আল্লাহবিমুখ করে তোলে। তাই ঘুমানোর আগের এ সময়টুকু হৃদয়কে আল্লাহমুখী করার অন্যতম শ্রেষ্ঠ সময়। আর দিনের…

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০