ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিস চত্বরে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

এবারের উপনির্বাচনে মোট পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন, মির্জা ফয়সল আমিন (বিএনপি) ধানের শীষ, দেলাওয়ার হোসেন (জামায়াত) দাঁড়িপাল্লা, খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন) হাতপাখা, আব্দুল আলীম নিজামী (খেলাফত আন্দোলন) বটগাছ ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস) ডাব।
প্রতীক বরাদ্দ দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনি আচরণবিধি সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী ও তাদের প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত…

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞরা এক অভূতপূর্ব ও আশঙ্কাজনক জলবায়ু পরিস্থিতির ব্যাপারে তীব্র সতর্কতা জারি করেছেন। তাদের মতে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শক্তিশালী হয়ে ওঠা ‘এল নিনো’ এখন তীব্র রূপ ধারণ করে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা