ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে

মার্কিন ডলারের দর কমে যাওয়ায় স্বর্ণের দাম আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪২৯ দশমিক ৮৯ ডলারে দাড়িয়েছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৪৭৫ দশমিক ১০ ডলার হয়েছে।

রয়টার্স বলছে, মার্কিন ডলার সূচকও ০.৪ শতাংশ কমেছে। ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়েছে।
পেপারস্টোন গ্রুপের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজারে বর্তমানে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে টানাপোড়েন চলছে। তবে কোনো পক্ষই এমন শক্ত অবস্থানে নেই, যা স্বর্ণের দামে দীর্ঘস্থায়ী কোনো দিকনির্দেশনা তৈরি করতে পারে।

এর আগে গত দুই সেশনে স্বর্ণের দাম কমেছিল। আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ার তথ্য প্রকাশের পর বাজারে সুদের হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একই সময়ে দেশটির বেকারত্বের হার ৪.১ শতাংশে অপরিবর্তিত ছিল।

তবে বাজারে এখনো ফেডের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সুদের হার বাড়লে সাধারণত কোনো সুদ না দেওয়া স্বর্ণের আকর্ষণ কমে যায়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬.৭৮ ডলার, প্লাটিনামের দাম ০.৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৩৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০২.৮৭ ডলার হয়েছে।

  • Related Posts

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    দেশের বাজারে দাম কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি হলো আবার। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে এই…

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নারী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ। শনিবার নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়