ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সুজন (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী আলামিনসহ কয়েক কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।
সুজন কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়ই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।







