তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

পানি পানের জন্য প্লাস্টিকের বোতলের বদলে তামা বা স্টিলের বোতল বেছে নিচ্ছেন অনেকেই। কেউ তামার বোতলের স্বাস্থ্যগুণে আস্থা রাখেন, আবার কেউ নিরাপদ ও টেকসই ব্যবহারের জন্য স্টিলের বোতল পছন্দ করেন। তবে স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপযোগী? তামার পানির কথিত উপকারিতার কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আর স্টিলের বোতলই বা কতটা নিরাপদ? বোতল কেনার আগে জেনে নেওয়া যাক, এ দুই ধরনের বোতলের সুবিধা ও সতর্কতার দিকগুলো।

তামার বোতলের উপকারিতা

তামার বোতলের পানিকে বলা হয় ‘তাম্রজল’। সারারাত তামার বোতলে পানি রাখলে তামার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ পানি মিশে যায়। তামা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে হজম ভালো করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তামার পানি, ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তামার পাত্রে রাখা পানি খেলে কোলাজেন তৈরিতে সাহায্য করে। এর ফলে ত্বক ও চুল ভালো থাকে। প্রদাহ কমানোর ক্ষমতা থাকায় এই পানি অস্থিসন্ধির ব্যথা কমায়।

তবে তামার বোতলে ৮-১২ ঘণ্টার বেশি পানি রাখা ঠিক নয়। আবার দিনে ২-৩ বারের বেশি তামার পানি খাওয়াও উচিত নয়। অতিরিক্ত তামা শরীরে গেলে বমি, পেট ব্যথা বা লিভারের সমস্যা হতে পারে। লেবু, টক জাতীয় কিছু তামার বোতলে রাখা একদম নিষিদ্ধ।

স্টিলের বোতলের উপকারিতা

স্টিল হল সবচেয়ে নিরাপদ এবং নিরপেক্ষ। স্টিল পানির সঙ্গে কোনও বিক্রিয়া করে না। পানির স্বাদ বা গুণ বদলায় না। এই ধরনের বোতল পড়ে গেলেও ভাঙে না, মরচে ধরে না। সহজে পরিষ্কার করা যায়। ডাবল-ওয়াল স্টিলের বোতলে ২৪ ঘণ্টা পর্যন্ত পানি গরম বা ঠান্ডা থাকে।

তাহলে কোনটা কিনবেন?

যদি আপনি আয়ুর্বেদিক উপকার পেতে চান, তাহলে সকালে খালি পেটে এক বোতল তামার পানি খেতে পারেন। সারারাত বোতলে পানি রেখে সকালে খান। আর যদি আপনি সারাদিনের জন্য, অফিস বা জিমের জন্য একটি বোতল খুঁজছেন যেখানে বারবার পানি ভরতে হয় এবং কোনও ঝুঁকি ছাড়া পানি খেতে হয়, তাহলে স্টিল ব্যবহার করতে পারেন।

সূত্র: এশিয়াননেটনিউজ

  • Related Posts

    চিত্রনায়িকা পপির মা ইন্তেকাল করেছেন

    ঢালিউড নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।…

    রংপুরে বাস ট্রাক সংঘর্ষ ,নিহত ৩

    রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে ওই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চিত্রনায়িকা পপির মা ইন্তেকাল করেছেন

    চিত্রনায়িকা পপির মা ইন্তেকাল করেছেন

    রংপুরে বাস ট্রাক সংঘর্ষ ,নিহত ৩

    রংপুরে বাস ট্রাক সংঘর্ষ ,নিহত ৩

    ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ল

    ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা  বাড়ল

    আলভারেজ ইস্যুতে জরিমানার মুখে বার্সেলোনা

    আলভারেজ ইস্যুতে জরিমানার মুখে বার্সেলোনা

    তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

    তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

    রিসোর্টে অগ্নিকাণ্ড; গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত করলেন স্বামী

    রিসোর্টে অগ্নিকাণ্ড; গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত করলেন স্বামী