তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

টানা ৩ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। এরআগে, টানা তিনবার স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটি বৈঠক করে মূল্য হ্রাসের এ সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বর্ণের দাম কমানো হলেও রুপার মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

  • Related Posts

    ১১ বছর পর গান গেয়ে, তীব্র সমালোচনার মুখে সালমান খান

    গালওয়ান উপত্যকার সংঘাতের মতো স্পর্শকাতর ও দেশপ্রেমনির্ভর বিষয় নিয়ে নির্মিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। আর সেই সিনেমাতেই একটি রোমান্টিক ড্যান্স নম্বর অন্তর্ভুক্ত করে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে…

    জুমার আজানের পর দুনিয়াবি কাজ করা যাবে কি?

    জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এ দিনের বিশেষ বিধানগুলোর মধ্যে অন্যতম হলো জুমার আজানের পর দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থাকা। এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১১ বছর পর গান গেয়ে, তীব্র সমালোচনার মুখে সালমান খান

    ১১ বছর পর গান গেয়ে, তীব্র সমালোচনার মুখে সালমান খান

    তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

    তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

    জুমার আজানের পর দুনিয়াবি কাজ করা যাবে কি?

    জুমার আজানের পর দুনিয়াবি কাজ করা যাবে কি?

    কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    ভারতের ভিসায় নতুন নিয়ম, দিতে হবে অঙ্গীকারনামা

    ভারতের ভিসায় নতুন নিয়ম, দিতে হবে অঙ্গীকারনামা

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নানা পদে ৩৬ মুসলিমের জয়

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নানা পদে ৩৬ মুসলিমের জয়