দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিলানের নাটকীয় জয়

ইতালিয়ান সিরি আ’তে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল ইন্টার মিলান। দুই গোলে পিছিয়ে পড়েও নাপোলিকে হারিয়েছে তারা। ইন্টারের হয়ে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

শনিবার রাতে সান সিরোয় ইন্টারের জয় ৩-২ গোলে। এই জয়ে চলতি মৌসুমের সবগুলো ম্যাচই জিতল বর্তমান চ্যাম্পিয়নরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় নাপোলি। ৫০তম মিনিটে মাত্তেও পলিতানো প্রথম প্রচেষ্টা আটকে যাওয়ার পর ফিরতি বল থেকে নিচের কোণায় শট নিয়ে দলকে এগিয়ে দেন।

এর তিন মিনিট পর আবারও এগিয়ে যায় নাপোলি। রাসমুস হইলুন্দের বাঁকানো শট জালের ঠিকানা খুঁজে নেয়। লিগে টানা দুই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইন্টার। ২-০ হওয়ার মাত্র তিন মিনিট পরই এক গোল শোধ করেন মার্তিনেজ। ফেদেরিকো দিমার্কো দুর্দান্তভাবে বাইরে চলে যেতে বসা ক্রসটি মাঠে রাখেন। তার প্রথমবারের পুল-ব্যাক কাছ থেকে জালে পাঠান ইন্তারের আর্জেন্টাইন অধিনায়ক।

সমতায় ফেরার সুযোগও আসে ইন্টারের সামনে। মার্কাস থুরাম একটি শটে পোস্টে বল লাগান। তবে ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে সেই থুরামই হেডে ইন্টারকে সমতায় ফেরান। ডান দিকের কোণায় নিখুঁত হেডে ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড।

শেষটা ছিল আরও নাটকীয়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে ইন্টারকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন মার্তিনেজ। গোলের পর সান সিরোর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তিনি।

এই জয়ে মৌসুমের প্রথম তিন লিগ ম্যাচেই জয় পেল ইন্টার। একই সঙ্গে সিরি আ-তে ঘরের মাঠে তাদের অপরাজিত থাকার ধারাও আরও দীর্ঘ হলো। সবশেষ ২০২৫ সালের নভেম্বরেই সান সিরোয় লিগ ম্যাচে হেরেছিল তারা।

গত মৌসুমে ইন্তারের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হওয়া নাপোলির সময়টা ভালো যাচ্ছে না। কোমোর কাছে ঘরের মাঠে গত সপ্তাহে হারের পর এবার ইন্টারের কাছেও হারল তারা। ফলে সিরি আ-তে টানা দুই ম্যাচে পরাজিত হলো ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন নাপোলি।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের দুই নম্বরে ইন্টার। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশ নম্বরে নাপোলি।

  • Related Posts

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ…

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    আবারও বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম

    আবারও বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম

    ওমান উপকূলে দুই জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, একটিতে আগুন

    ওমান উপকূলে দুই জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, একটিতে আগুন

    ৭ উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

    ৭ উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

    রিয়্যালিটি শো নিয়ে সুনিধির মন্তব্যে নেহার পাল্টা জবাব

    রিয়্যালিটি শো নিয়ে সুনিধির মন্তব্যে নেহার পাল্টা জবাব