দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার আজ খোলা থাকবে

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। এ ছুটির আগে শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম। একই সময়ে বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।

তবে ছুটির মধ্যেও আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।

এদিকে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির নির্দেশনায় ২০ থেকে ২২ অক্টোবর দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে আজ শনিবার সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

  • Related Posts

    নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

    নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার ঘোষিত স্কোয়াডে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই…

    আজকের নামাজের সময়সূচি

    ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

    নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার আজ খোলা থাকবে

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার আজ খোলা থাকবে

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

    সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

    আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৬

    আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৬

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’