দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

এই তো সবশেষ আমিরাত সফরেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন হাসান মাহমুদ। তার ঠিক এক টেস্ট পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার হ্যাটট্রিকের দুয়ারে চলে গিয়েছিলেন তিনি। দুয়ারে চলে গিয়েছিলেন বললেও কমই বলা হবে, হ্যাটট্রিকটা তো পেয়েই গিয়েছিলেন! এরপরও শেষমেশ তা হলো না, বাধ সাধল ডিআরএস। হাসানকে ফিরতে হলো খুব কাছ থেকে।
দিনের প্রথম এক ঘণ্টায় বাংলাদেশ স্রেফ হতাশাই উপহার পেয়েছে। তবে নতুন বল হাতে পেতেই দৃশ্যটা বদলে দেন হাসান মাহমুদ। অ্যারাউন্ড দ্য উইকেট থেকে ক্রিজের একেবারে প্রান্ত থেকে ডেলিভারিটা করেছিলেন, সেটা সিমের ওপর পরে ভেতরে ঢুকে গিয়েছিল। সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর রক্ষণ ফাঁকি দিয়ে বলটা ভাঙে স্টাম্প। ভাঙে ১০৬ রানের জুটি।

এরপরের বলে রস্টন চেজকেও বিদায় করে দিলেন। ওভার দ্য উইকেট থেকে তার ভেতরে ঢোকানো ডেলিভারির কোনো জবাবই ছিল না চেজের কাছে। তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে।
পরের বলে জশুয়া বিশপের বিপক্ষে জোরালো এলবিডব্লিউর আবেদন করেছিলেন হাসান। আম্পায়ার আঙুল তুলেও দিয়েছিলেন। কিন্তু বিশপ করে বসেন রিভিউ। সেখানে দেখা যায় প্যাডে লাগার আগে বলটা ব্যাটের কানায় লেগেছিল। ফলে রক্ষা পেয়ে যান তিনি, হ্যাটট্রিকটা আর হয়নি হাসানের।

  • Related Posts

    ভারতের ভিসায় নতুন নিয়ম, দিতে হবে অঙ্গীকারনামা

    ভারতে যাওয়ার ভিসা পেতে এখন থেকে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিতে হবে। পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনেই এই নিয়ম কার্যকর করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। নির্ধারিত ফরম্যাটে…

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নানা পদে ৩৬ মুসলিমের জয়

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করেছেন মুসলিম আমেরিকানরা। এতে কংগ্রেস, রাজ্য আইনসভা, বিচার বিভাগ ও কাউন্টি লেভেলে অন্তত ৩৬টি পদে মুসলিম প্রার্থীরা জয়লাভ করেছেন বা জয়ের পথে এগিয়ে রয়েছেন।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভারতের ভিসায় নতুন নিয়ম, দিতে হবে অঙ্গীকারনামা

    ভারতের ভিসায় নতুন নিয়ম, দিতে হবে অঙ্গীকারনামা

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নানা পদে ৩৬ মুসলিমের জয়

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নানা পদে ৩৬ মুসলিমের জয়

    প্রথম দিনেই ‘রামায়ণ’র আয় ৬৫ কোটি

    প্রথম দিনেই ‘রামায়ণ’র আয় ৬৫ কোটি

    দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

    দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

    ৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

    ৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

    মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

    মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা