বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার এফবি বরকত নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে ভাসমান অবস্থায় অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করেন। বাকি পাঁচ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরের দিকে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা থেকে চার দিন আগে ১৩ জন জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার সমুদ্রে মাছ শিকার করতে যায়। পরে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি নোঙর করে রাখেন জেলেরা। এ সময় সাগরে আবহাওয়া খারাপ থাকায় উত্তাল ঢেউয়ের মধ্যে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে নিকটবর্তী আরেকটি ট্রলারে উঠতে পারলেও বাকি পাঁচ জেলে নিখোঁজ হন।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে পাথরঘাটার একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে এফবি জহুরা নামে একটি ট্রলার পাঠানো হয়েছে। নিখোঁজ পাঁচ জেলের পরিচয় ও তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • Related Posts

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে…

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    রান্নাঘরে প্রতিদিনই এমন অনেক কিছু ব্যবহার করা হয়, যা কাজ শেষে জায়গা পায় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের শুকনো খোসাও তেমনই একটি। তবে সম্প্রতি ফেলে দেওয়া এই খোসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান